Friday, September 4

চট্টগ্রাম কাজীর দেউড়ি থেকে শিশুসহ ৫৪ রোহিঙ্গা আটক

0

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকা থেকে ভাসমান অর্ধশতাধিক রোহিঙ্গা-নারী পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার আড়াইটা পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ এই অভিযান চালায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজীর দেউড়ির সার্কিট হাউজ ও শিশুপার্কের আশপাশ থেকে ৫৪ জন নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৩২ জন শিশু রয়েছে।
তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

উল্লেখ্য দীর্ঘদিন কাজীর দেউড়ি, আউটার স্টেডিয়ামও আশেপাশে রোহিঙ্গা জনগোষ্টির বিচরণ বেড়েছে। বিশেষ করে রমযান মাসে যাকাতের উদ্দেশ্যে রোহিঙ্গারা চট্টগ্রামে ভীড় করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.