Saturday, September 12

চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি সড়কে চলছে বাস ধর্মঘট

0

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাস চালককে শাস্তি দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের ডাকে খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। হঠাৎ করে ডাকা ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
গত বুধবার চট্টগ্রাম জেলার হাটহাজারীতে একটি বাসের চালককে ৩ মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে তাৎক্ষনিক ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনের নেতারা। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংহতি জানিয়েছেন মালিকরা।
খাগড়াছড়ি পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া জানান, বিভিন্ন জায়গায় পুলিশ বাস চালকদের হয়রানি করে তা বন্ধ এবং হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদলত কর্তৃক বাস চালকের শাস্তির প্রতিবাদ এবং মুক্তির দাবিতে চট্টগ্রাম আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা অনুরোধ জানিয়েছেন বাস চলাচল বন্ধ রাখতে। তাই নিরাপত্তার স্বার্থে রাঙামাটি এবং চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে খাগড়াছড়ি বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.