Tuesday, September 15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থ্যতা কামনায়
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল

0

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থ্যতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে ৪ এপ্রিল বুধবার বিকাল ৩ ঘটিকায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিচ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, জাহাঙ্গীর আলম, সুলতানুল আজিম চৌধুরী, মনজুর মোর্শেদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহŸায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ, ওবাইদুল হক রিকু, যুবদল নেতা মাস্টার লোকমান হাকিম, অহিদুল আলম পিপলু, মুহাম্মদ মুবিন, জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, মুহাম্মদ শাহাদাত হোসেন, ডা. মোঃ জয়নুল আবেদীন, মোঃ ফারুক মিয়া, মোঃ হেলাল, মুহাম্মদ সুজন, কে.এম. মিকদাদ হোসেন, আমান উল্লাহ বাবু, গাজী রিফাত, মিজান রেজভী, ফরহাদ হোসেন আসিফ, বাকি বিল্লাহ চৌধুরী ইয়াছিন, রিপন, মোঃ সোহাগ প্রমুখ। হাফেজ মাওলানা আব্দুল করিমের পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.