চট্টগ্রাম নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করা হবে : মেয়র আ জ ম নাছির উদ্দীন

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অতিবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের পানির কারণে ক্ষতিগ্রস্ত নগরীর সড়কগুলো দ্রুত মেরামত এবং সংস্কার শেষে স্থায়ীভাবে উন্নয়ন করে নগরবাসীর চলাচলের পথ সুগম করা হবে। তিনি বলেন, জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়া, কাপ্তাই বাঁধের পানি ছাড়া ও টানা অতি বর্ষণের কারনে নগরীর প্রায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়, ফলে জনসাধারনের চলাচলের অনুপযুগি হয়ে পড়েছে। তাই জনদূর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত সড়কগুলো মেরামত করা হবে।

মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের দায়িত্ব নিয়ে জনস্বার্থে সড়ক সংস্কারে আন্তরিক ভুমিকা রাখার নির্দেশনা দেন। মেয়র বলেন, প্রকৌশল বিভাগের কার্যক্রমের উপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম ও সুখ্যাতি নির্ভর করে। এ বিষয়টি অনুধাবন করে স্ব উদ্যোগী হয়ে স্ব স্ব বিভাগের উন্নয়ন কাজ সাহসের সাথে তরান্বিত করতে হবে।
১৩ আগস্ট রবিবার, দুপুরে চসিক সম্মেলন কক্ষে প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) সৈয়দ আবু সায়েম, টি আই( বন্দর) আবুল কাশেম চৌধুরী, চসিক এর তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, মাহফুজুল হক, আবু সালেহ, কামরুল ইসলাম, সিটি গভর্নেস প্রকল্পের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম নির্বাহী প্রকৌশলী অসীম বড়ূয়া, এস এম আইয়ুব, বিপ্লব দাশ, আহমদুল হক, সাইফুর রহমান, ঝুলন কুমার দাশ, মো. ফরহাদুল আলম, আবু সাদাত মো. তৈয়ব সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সিটি গভর্নেস প্রকল্পের চলমান কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রকৌশলীদের বলেন, আপনারা নিশ্চয় নগরীর সড়কগুলোর দুরাবস্থা দেখেছেন। প্রায় সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জোন ও এরিয়া ওয়ারী দায়িত্বপ্রাপ্ত সকলকে নিজ নিজ এলাকা সংস্কা কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন। মেয়র কর্পোরেশন সকল উন্নয়ন কাজের দরপত্র প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে শেষ করতে বলেন।

এ প্রসঙ্গে মেয়র বলেন, ইতোমধ্যে ১৯০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। শিঘ্রই আরো ২৫০ কোটি টাকার দরপত্র আহবান করা হবে।
মেয়র আরো বলেন, জনস্বার্থে এ্যাসফল্টপ্লান্টের মালামালের মাধ্যমে নগরীর ক্ষতিগ্রস্ত পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ এক্সেস রোড,ডি.টি রোড, আরাকান রোড ও হাটহাজারী রোডের মেরামত করা হবে। তিনি এস্টেট শাখার অধীনে যে সকল আয়বর্ধক প্রকল্পে অবকাঠামোগত কাজ অসমাপ্ত ও সমস্যা রয়েছে তা নিরসনে প্রকৌশলীদের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে আলাপ করে সমাধান করার নির্দেশ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.