নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ছিন্নমুলে হজরত মুহাম্মদ (সঃ) জামে মসজিদ এর কমিটি বিলুপ্ত হওয়ার পর সাধারণ মুসল্লীদের উদ্যোগে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৪নং সমাজের সাধারণ সম্পাদক এড. মোঃ ইলিয়াস। উক্ত সভা পরিচালনা করেন অত্র মসজিদের সাবেক সাধারন সম্পাদক এড. মোঃ আমজাদ হোসেন। উক্ত সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দান কারী যুব সমাজ ও সমাজের নিয়মিত মুসল্লী দের মধ্য থেকে প্রায় ৫০ জনের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটি যত দ্রুত সম্ভব পূর্নাঙ্গ কমিটি করবেন।আহবায়ক কমিটির সদস্যরা হলেন মোঃ নুরুল ইসলাম মিয়াজি, মোঃ জাকির হোসেন, মোঃ গাজী সওদাগর, এড.মোঃ আমজাদ হোসেন, হাফেজ সলিমুল্লাহ, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, যুব সমাজের প্রতিনিধি মোঃ সোহাগ,মোঃ শাহরিয়ার।
আগামী মঙ্গলবার রাত ৯ টায় আহবায়ক কমিটির সদস্যদের মধ্য থেকে আহবায়ক, সচিব, অর্থ সচিব মনোনীত করবেন। উক্ত সভায় সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ, ব্যবসায়ী সমিতির আহবায়ক ফজলুল করিম,অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।সভায় বিগত কমিটি হইতে হিসাব নিকাশের জন্য অডিট কমিটি করার সিদ্ধান্ত হয়।সব শেষে ছিন্নমূল এর কিংবদন্তি পুরুষ মরহুম আলী আক্কাস,সীতাকুণ্ড মাটি ও মানুষের নেতা আলহাজ্ব লায়ন আসলাম চৌধুরীর বড় ভাই মরহুম ইসহাক চৌধুরী, মরহুম শাহাদাত হোসেন ছোটন,মরহুম ইউছুপের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ সলিমুল্লাহ।