Sunday, September 6

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ

0

চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক আলী আব্বাস ও চৌধুরী ফরিদ। ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আলী আব্বাস সভাপতি এবং চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন রেজা এবং সহ-সভাপতি হয়েছেন মনজুর কাদের।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে দুই বছর মেয়াদে অন্যান্য নির্বাচিতরা হলেন-নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক, দেবদুলাল ভৌমিক অর্থ সম্পাদক, রূপম চক্রবর্তী সাংস্কৃতিক সম্পাদক , দেবাশীষ বড়ুয়া দেবু ক্রীড়া সম্পাদক, রাশেদ মাহমুদ গ্রন্থাগার সম্পাদক, আইয়ুব আলী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, মিন্টু চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, কাজী আবুল মনসুর, মো. শামসুল ইসলাম, স ম ইব্রাহিম, মোহাম্মদ আলী।

নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে, সভাপতি আলহাজ আলী আব্বাস পেয়েছেন ১২৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট, সহ-সভাপতি মনজুর কাদের মনজু ১৩০, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ১২৭ ভোট, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ৮৭ ভোট, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক ১১৪ ভোট, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী ১২৮ ভোট, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু ১২৪ ভোট, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ ৮৭ ভোট, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী ১৪১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য মো. শামসুল ইসলাম ১১৯ ভোট, স ম ইব্রাহিম ১০৪ ভোট, মোহাম্মদ আলী ৮৯ ভোট ও কাজী আবুল মনসুর ৮৪ ভোট পেয়ে নির্বাচিত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.