দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মিত হচ্ছে। লালদিয়ায় কাজ শুরু হয়েছে। বে টার্মিনাল সরকারের অগ্রাধিকার প্রকল্পভুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের উন্নতির সঙ্গে শুধু সমগ্র দেশের উন্নয়ন জড়িত তা নয়। এ বন্দরের উন্নতির সঙ্গে পুরো রিজিয়নের উন্নতি নির্ভর করে। বিশ্ব এখন গেøাবাল ভিলেজে পরিণত হচ্ছে।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, আগে আকাশ থেকে বন্দরের বহির্নোঙরে ৫০, ৬০, ১০০ জাহাজ দেখা যেতো। এখন অতো জাহাজ থাকে না। এটি প্রাকৃতিক বন্দর। কয়েক শতাব্দী আগে প্রতিষ্ঠা। সেভেন সিস্টার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগে না।
আজ (বুধবার) বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন শফিউল বারীর সঞ্চালনায় চট্টগ্রাম বন্দরের নবগঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে স্বাধীন দেশের পরিচয় দিতে পারতাম না। চট্টগ্রাম বন্দরকে লাইফলাইন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বন্দর সচল রাখার উদ্দেশ্যে এ সভা। দেশের অর্থনীতি সচল রাখতে বন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার দেশকে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। বিশ্বের ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে ৬ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন আমাদের অবস্থান ৬৪তম। আগামী ২ বছরের মধ্যে আমরা শীর্ষ ৫০ এর মধ্যে আসতে চাই।
সভায় উপস্থিত ছিলেন হুইপ শামসুল হক চৌধুরী , সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান,ন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, শেখ হাফিজুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাফা’র বন্দর কাস্টম বিষয়ক পরিচালক খায়রুল আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের এমএ সালাম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বিজিএমইএর নাসির উদ্দিন চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, বিকেএমইএর পরিচালক শওকত ওসমান, শিপার্স কাউন্সিলর অমিয় শঙ্কর বর্মন, নুরুল হক, বারভিডার সভাপতি আবদুল হক মুখ।