চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে আটক করেছে দুদক

0

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটকরা হলেন, চট্টগ্রাম বন্দরের সহকারী পরিবহন পরিদর্শক মো. মনোয়ার হোসেন, উচ্চমান বহি.সহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ। আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বন্দর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সূত্রধর জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১৪টি কন্টেইনার ভর্তি ৪০৪ মেট্রিকটন ক্রোড গ্লিসারিনের নিলামের ৭০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছে অভিযুক্তরা।

জানা গেছে, জাল নথি তৈরি করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পাচার করা হয়। এ ঘটনায় আজ বুধবার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে চট্টগ্রাম বন্দরে কর্মরতবস্থায় ৩ জকে আটক করা হয়েছে। আটক ৩ জনকে বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.