Tuesday, July 28

চট্টগ্রাম বন্দরে তিন পদে নিয়োগ

0

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: রেডিও অপারেটর

যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান)পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। রেডিও যন্ত্রপাতি পরিচালনার সনদ থাকতে হবে। এই পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকার মধ্যে।

পদের নাম: ইঞ্জিন চালক

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

পদের নাম: ইঞ্জিনিয়ার ক্রাফট

যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইনল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদ অবশ্যই থাকতে হবে। এই পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন: নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকার মধ্যে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট(jobscpa.org) এ গিয়ে চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন করা যাবে ২০ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন…

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.