চট্টগ্রাম বাবুর্চি সমিতির গঠনতন্ত্র মোতাবেক কোন সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারকে মরনোত্তর এককালীন এক লক্ষ টাকা প্রদানের নিয়ম অনুসারে সদ্য মৃত জীবন বাবুর্চির স্ত্রী শাহনাজ বেগমের হাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বাবুর্চি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আহমদ উল্লাহ বাবুর্চি। সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুর্চির পরিচালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রসিদ্ধ রন্ধনশিল্পী হাজী আবুল বাবুর্চি। উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য মো: বুলবুল বাবুর্চি, মো: সমরাজ বাবুর্চি, মো: আবদুর রব বাবুর্চি, মো: রহমান বাবুর্চি, মো: আবু সায়েদ বাবুর্চি ও মরহুম জীবন বাবুর্চি স্ত্রী ও সন্তানেরা।
সভাপতির বক্তব্যে আহমদ উল্লাহ বাবুর্চি বলেন, আমাদের কমিটি নিয়ম নীতি মেনে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও সমিতির সকল সদস্যদের অধিকার সংরক্ষন এবং সমিতিকে সুন্দর ভাবে পরিচলানা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, মরনোত্তর চেক প্রদান করে এ সমিতি আজ নজির স্থাপন করেছে। সমিতির সদস্যদেরকে অবহেলা করার সময় শেষ। তিনি সকল সদস্যদেরকে শৃংখলা মেনে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কাজ করার আহবান জানান।