Thursday, November 5

চট্টগ্রাম বায়েজিদে বাস চাপায় সিএনজি চালক নিহত

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকা বাস চাপায় এক সিএনজি চালিত অটো টেক্সি চালক নিহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম মো: মহিউদ্দিন (৩০)। তিনি ভোলা জেলার ভাসনচর এলাকার তোফাজ্জল বেপারীর ছেলে।নিহত মহিউদ্দিন নগরীর হালিশহর আব্বাস পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো।

আজ বৃহস্পতিবার সকালে শেরশাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। এঘটনায় নাজিম উদ্দিন(৫০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এমসআই শীলব্রত দাস জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর শেরশাহ এলাকায় সিটি বাস সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত মহিউদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামের হাজী ওমর আলী বেপারি বাড়ির সাফাজল বেপারির সন্তান।

সকাল সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন ও নাজিমকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নাজিমের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে নিয়ে গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.