Monday, August 24

চট্টগ্রাম বিমানবন্দরে আবারো সিগারেট জব্দ

0

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আলাদা ফ্লাইট থেকে বিভিন্ন ব্রান্ডের ৭১টি মোবাইল সেট ও ৮০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টসম কর্মকর্তারা। ১৮ সেপ্টেম্বর, বুধবার সকালে এই ঘটনা ঘটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস(শ্লোক গোয়ান্তা )সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে এয়ার এরাবিয়ার বি ৯- ৫২১ ফ্লাইট শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে ৭১ বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট জব্দ করা হয়। মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
সকাল সাড়ে ৮টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এর যাত্রী মহিউদ্দিনের কাছ থেকে ৮০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করে কাস্টমস কর্মকর্তারা। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী দুটি মোবাইল সেট এবং ১ কার্টন সিগারেট আনতে পারে। সেক্ষেত্রে দুই যাত্রী কাস্টম আইন লঙ্ঘন করেছে। দুটি আলাদা ফ্লাইট থেকে জব্দকৃত ৭১টি মোবাইল সেট এবং ৮০ কার্টন সিগারেট কাস্টম হাউজে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কাস্টম আইনে মামলা দায়ের করার প্রস্ততি চলছিল বলে চট্টগ্রাম কাস্টম হাউজ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য গত কিছুদিন আগে ওবেশ কিছু সিগারেট এবং বিমানবালা থেকে প্রায় ১০ কেজির মতো স্বর্ণ উদ্ধার হবার খবর সকল মিডিয়াতে প্রকাশ হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.