Monday, September 14

রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর উদ্যোগে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাননীয় মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব ইকবাল বাহার বিপিএম, পিপিএম, এম এ মালেক, আহবায়ক ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং কমিটি।
অনুষ্ঠানে আরো উক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক -উত্তর) জনাব হারুন-উর-রশিদ হাযারীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম মহানগর ও কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, কলেজ ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ২৯জনকে
পুরষ্কার প্রদান করা হয় এবং মহানগর কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার’কে বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.