Sunday, September 20

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ পতিতা ও খদ্দের সহ ২১ গ্রেফতার

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী পাচারকারী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:- মোঃ নাজিম উদ্দিন(২৭), মোঃ আব্দুল আলীম স্বপন(৪০), মোঃ জমির উদ্দিন(৪০), আব্দুস সালাম(৩২), মোঃ রাজু(২৬) ও পলাতক আসামী মোয়াজ্জেম, আবছার উদ্দিন চেয়ারম্যান (বনানী আবাসিক হোটেল বিল্ডিংয়ের মালিক), জহির, হেলাল, রশিদ, অহিদ,

৫১ খাতুনগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এবং আটককৃত পতিতারা হলেন:- পারুল আক্তার(২০), তানিয়া আক্তার নদী(২০), রিক্তা আক্তার(২১), শিখা আক্তার(২২), রিতা আক্তার মেঘলা(২০), জেসমিন আক্তার(২১), সানজিদা আক্তার নুপুর(১৯), মুমু আক্তার(২৪) এবং গ্রেফতারকৃত খদ্দেররা হলেন:- মিজানুর রহমান(২৫), চিংকু রাখাইন(২৫), মোঃ সরোয়ার, মোঃ হারুন(২৫), মোঃ ইব্রাহিম(২২), কাজল বড়–য়া(৩৭), নুর মোহাম্মদ সেলিম(২৬), আজিজুল হক(২৮)।

২৬ জুন রাত ১০.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার(ডিবি-উত্তর) মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব হুমায়ুন কবির, এসআই/মোঃ শাহ জালাল চৌধুরী, এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/দাউদ খান ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার ও হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা বর্ণিত পলাতক আসামীদের নির্দেশে ও সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.