Wednesday, September 9

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে বিভিন্ন অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

0

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেয়াজ উদ্দিন বাজার মুরগীহাটা লেইনস্থ আল্লাহর দান সুপার মার্কেট এর ২য় তলার ছাদের পশ্চিম পাশের্^ মঞ্জু সওদাগরের পরিত্যক্ত ছোট টিনসেড দেওয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০৩টি ছোরা, ০১টি চাপাতি ও ০২টি কিরিচসহ ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহেল(২৭), পিতা-মোঃ ইকবাল, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-এনায়েত বাজার বাটালি রোড বাই লেইন সিদ্দিকী রোড, ৮৫ এয়াকুব মঞ্জিল, থানা-কোতোয়ালি, জেলা- চট্টগ্রাম ২। মোঃ মামুন(২৫), পিতা- মোঃ সেকান্দার মিয়া, মাতা-বিবি ফাতেমা বেগম, সাং- রসুলপুর আব্দুল মোনাফ বেপারীর বাড়ি, থানা-চরফ্যাশন, জেলা- ভোলা,বর্তমানে রেয়াজ উদ্দিন বাজার, মাছ বাজার, মনজু মিয়ার ভাড়াঘর, থানা- কোতোয়ালি, জেলা-চট্টগ্রাম,৩। মোঃ ইমন শরীফ প্রকাশ ইমন (১৮), পিতা-মোঃ নাছির শরীফ প্রকাশ নাছির, মাতা-লিপি বেগম, সাং-জিওধারা,মৌলভী বাজার শরীফ বাড়ি, থানা-মোরলগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে মিস্ত্রিপাড়া সিরাজ ভবনের নিচ তলা, থানা-ডবলমুরিং,জেলা-চট্টগ্রাম ৪। মোঃ আনোয়ার হোসেন(২০), পিতা- মোঃ সাজ্জাদ, মাতা-মৃত আনোয়ারা বেগম,সাং-বাতাকান্দি, জিন্নাত আলী সরকারের বাড়ি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমানে পশ্চিম মাদার বাড়ি,০২ নং গলি,মিছিপুকুর পাড়, জাহাঙ্গীরের ভাড়াঘর, থানা-সদরঘাট, জেলা- চট্টগ্রাম।

গত ০৮ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ তারিখ দিবাগত রাত ০১:৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব ছত্রধর ত্রিপুরা ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে¡ পুলিশ পরিদর্শক জনাব অংসা থোয়াই মারমা, পুলিশ পরিদর্শক জনাব মইনুল হোসেন, এসআই/ ইমাম হোসেন, এএসআই/ জুয়েল কান্তি সিকদার, এএসআই/ মোঃ আলমগীর হোসেন, এএসআই/মোঃ মেশকাত হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেয়াজ উদ্দিন বাজার মুরগীহাটা লেইনস্থ আল্লাহর দান সুপার মার্কেট এর ২য় তলার ছাদের পশ্চিম পাশের্^ মঞ্জু সওদাগরের পরিত্যক্ত ছোট টিনসেড দেওয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০৩টি ছোরা, ০১টি চাপাতি ও ০২টি কিরিচসহ ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা জানায়, তারা কোতোয়ালি থানাধীন রেয়াজ উদ্দিন বাজারের বিভিন্ন দোকান এবং আশপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, ডবলমুরিং সহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। nগ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.