Friday, August 14

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শিক্ষা, শান্তি, প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আয়োজনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ঈসা।

সংগঠনের সহ-সভাপতি এম কায়সার উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা রিদওয়ানুল কবির সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর উপদেষ্টা আলহাজ্ব শফর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, হেলাল উদ্দিন আহম্মেদ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুকছুদ আলী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মো: গিয়াস উদ্দিন, তাইফুল ইসলাম, আরিফ মঈনুদ্দিন, মো: সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, সরওয়ার উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মঈনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঈন শাহারিয়ার, উপ-সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক ওসমান গণি, সদস্য ইমতিয়াজ চৌধুরী বীরু, কাজী শাহরিয়ার তানিক, হেমায়াতুল ইসলাম খান মুন্না সহ বিভিন্ন থানা, ওয়ার্ড, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কেক কাটা শেষে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ছাত্রলীগের অতীত গৌরব, ঐতিহ্য, এবং অর্জনের পথ ধরে এ প্রজন্মের সেনানীরা জননেত্রী শেখ হাসিনার আধুনিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের অগ্রপথিক হিসেবে কাজ করবে এবং ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে ছাত্রলীগকে গৌরবান্বিত করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.