স্টাফ রিপোর্টার: আজ বুধবার ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে
দারুল ফজল মাকের্ট চত্বরে এক আলোচনা সভা ও শোকর্যালী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও শোকর্যালী চট্টগ্রাম শহরের দারুল ফজল মার্কেট থেকে নিউ মার্কেট-কোতয়ালী সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ কোতয়ালী শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসন ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব স্বপন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট সুনীল সরকার সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বক্তব্যে এডভোকেট সুনীল সরকার বলেন, এদেশের গণ মানুষের অধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগের বিকল্প নেই। জাতীয় শোক দিবসে আমরা সবাই শোকাহত। ছিন্নমূল মানুষের গৃহহীন মানুষের গৃহ নিশ্চিত করা জন্য সরকার পদক্ষেপ গ্রহন করেছেন। আশাকরি উত্তর বঙ্গের মঙ্গার মতো গৃহহীন শব্দটিও বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে।
দারুল ফজল চত্বরে অুনষ্ঠিত চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওর্য়াকাস পার্টির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোক্তার আহমদ বলেন, ১৪ দলীয় জোট সরকারের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক শ্রেণীর মানুষের দু:খ বুঝেন। আওয়ামী লীগ সরকারের আমলে একটি কারখানাও বন্ধ হয়নি। আরও নতুন নতুন কারখানা তৈরী হয়েছে। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমালে হয়নি। বস্তিবাসী ছিন্নমূল মানুষের সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আবারও ১৪ দলীয় জোট সরকারকে ক্ষমতায় আনতে হবে।
চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবু আহমদ বলেন, ছিন্নমূল মানুষের গৃহের ঠিকানা ও মাথা গোঁজার ঠাঁই করার সংগ্রাম দীর্ঘদিনের। আমরা দীর্ঘদিন ধরে এই সংগ্রাম করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার জননী প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার পরে এবার চট্টগ্রামে ছিন্নমূল বস্তিবাসীর জন্য তিনি মাথা গোঁজার ব্যবস্থা করে দিবেন। আসুন আমরা জাতীয় শোক দিবসে অঙ্গিকার করি আমাদের সমস্যা সমাধানে নৌকায় ভোট দিই।
চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্লামেন্ট প্রতিদিন এর সম্পাদক মাহবুবুর রহমান, এডভোকেট শফিকুল ইসলাম বিজন, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক-জয়নাল আবেদীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি -বিমান বড়ুয়া, রেলওয়ে শ্রমিক লীগের সভাপিত এম এ মোতালেব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক-কালিম শেখ, বাংলাদেশ আওয়ামী পেশাজীবি লীগের সহসভাপতি-প্রশান্তু বড়ুয়া, বাংলাদেশ অটোরিক্সা সিএনজি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক- নুরুল ইসলাম, চট্টগ্রাম এক্স-রে প্যাথোলজি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক-আবদুর রহিম, লবন শ্রমিক লীগের সহ-সভাপতি-মালেক মাঝি ও সাধারণ সম্পাদক- আনোয়ার হোসেন, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি- কামাল উদ্দিন, পৌর জহুর হকার্স মাকের্ট দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি-শাহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সদস্য-গিয়াস উদ্দিন, রৌফাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-জয়নাল আবেদীন লিটন, বাকলিয়া বাস্তহারা লীগের সভাপতি কমান্ডার আবদুস সালাম ।
চট্টগ্রাম মহানছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের বিভিন্ন শাখার সভাপতি সাধারন সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন ছিন্নমূল কোতয়ালী শাখার সভাপতি-নঈম উদ্দিন ও সাধারণ সম্পাদক- তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক-মুহাম্মদ ফারুক, চান্দগাঁও শাখার সভাপতি- মো: ইলিয়াছ, টেরি বাজার শাখার সাধারণ সম্পাদক- আবদুল ওয়াহেদ, বাকলিয়া নতুন ব্রীজ চাক্তাই শাখার সভাপতি-রাসেল দাশ, মাঝির ঘাট লবন শিল্প শাখার সভাপতি-আনোয়ার, পাথর ঘাটা শাখার সভাপতি- নুরুল আমিন ও সাধারণ সম্পাদক- তাপস দাশ, গোয়াছি বাগান শাখার সভাপতি-ডলি রাণী শীল, পাহাড়তলী শাখার সাধারণ সম্পাদক- নুরুল আমিন, ফিরোজ শাহ শাখার সভাপতি- মোহাম্মদ দুলাল, মেডিকেল শাখার সাধারণ সম্পাদক- সিটি গেইট শাখার সাধারণ সম্পাদক- ডা: হাবিবা রহমান, বাংলা বাজার শাখার সাধারণ সম্পাদক- রূপন ঘোষ, চন্দননগর শাখার সাধারণ সম্পাদক- রিপন, সিনেমা প্যালেস শাখার-সভাপতি-স্বপন শীল, আইস ফ্যাক্টরী শাখার সভাপতি-চাঁন মিয়া, গোসাইল ডাঙ্গা
শাখার সভাপতি-সাইদুল হক বাবুল, বাংলা বাজার কোষ্টারেজ শাখার সভাপতি-আলমগীর হোসেন মোক্তার,কালুর ঘাট শাখার সভাপতি-জসিম উদ্দিন কন্ট্রাকটার ও সাধারণ সম্পাদক- নেছার আহমদ,ইপিজেট কলসীদীঘি শাখার সভাপতি-রাকিবুল হাসান রাকিব, উত্তর কাট্টলী শাখার সভাপতি- প্রভাস ঘোষ ও সাধারণ সম্পাদক- অসীম দাশ গুপ্ত, আগ্রাবাদ জাম্বুরা মাঠ শাখার সভাপতি-সেলিম মাঝি, আগ্রাবাদ বাস্তুহারা শাখার
সভাপতি- মো: জাহাঙ্গীর, রূপাবাদ শাখার সভাপতি- ইকরামুল হক জুয়েল, জহুর হকার মার্কেট শাখার সাধারণ সম্পাদক – আশীষ দাশ,মাঝির ঘাট শাখার সাধারণ সম্পাদক- বশির আহমদ , দেওয়ান হাট শাখার সভাপতি- সুরুজ মিয়া, ষ্টেশন রোড শাখার সভাপতি-আবদুল গফুর, সরাই পাড়া শাখার সভাপতি- মুহাম্মদ ইউসুফ, বহদ্দার হাট শাখার সাধারণ সম্পাদক- সুজাতা দাশ, বন্দর পোর্ট কলোনীর সভাপতি- সালাহ উদ্দিন সোহাগ, ইপিজেট শাখার সভাপতি-প্রমিলা পাল মুক্তা ও সাধারণ সম্পাদক-জাবের খান,প্রমুখ।