চট্টগ্রাম মহানগর পুলিশের চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল ও নতুন পদায়ন

0

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল ও নতুন পদায়ন হয়েছে। থানাগুলো হলো পশ্চিম জোনের—ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর থানা। বন্দর জোনের ইপিজেড থানা।
সোমবার (২৮ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন ও রদবদল করা হয়।

নতুন এই আদেশে ডবলমুরিং থানার ওসি শাখাওয়াৎ হোসেনকে ডিবিতে বদলি করা হয়েছে। তার স্থলে সিটিএসবির পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে পদায়ন করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে হালিশহর থানার ওসি জহির উদ্দিনকে পদায়ন করা হয়েছে। বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত মো. কায়সার হামিদকে হালিশহর থানায় ওসি পদে পদায়ন করা হয়েছে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিমকে সিটিএসবিতে বদলি এবং তার স্থলে বায়েজিদের পরিদর্শক তদন্ত মোহাম্মদ হোছাইনকে পদায়ন করা হয়েছে। একই আদেশে কোতোয়ালী থানার পরিদর্শক অপারেশন্স আরমান হোসেনকে একই থানার পরিদর্শক তদন্ত পদে পদায়ন এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক নুরুল বাশারকে পদায়ন করা হয়েছে।
ক্রাইম বিভাগের পরিদর্শক আল মামুনকে বায়েজিদের পরিদর্শক তদন্ত এবং ডিবি পশ্চিমের পরিদর্শক শহিদুর রহমানকে বাকলিয়ার পরিদর্শক তদন্ত হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট পাঁচলাইশের ওসি নাজিম উদ্দিন মজুমদারকে সিটিএসবিতে বদলি করে তার স্থলে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমাকে পদায়ন করা হয়। খুলশীতে নতুন ওসি পদায়ন করা হয়েছে কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত রুবেল হাওলাদারকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.