চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানার ২নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও নাগরিক সমাজের উদ্যোগে ট্যানারি বটতল এলাকায় ৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যতম সংগঠক আব্দুল মান্নান, জাতীয় শ্রমিকলীগ বায়েজিদ থানার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, সহ-সভাপতি জুয়েল খাঁন, চট্টগ্রাম মহানগর সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ রবিউল হাসান টিটু, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইকবাল সার্জিল বাবু, জননেত্রী শেখ হাসিনা পরিষদের এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন এর সাথে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলীর অশোভনীয় আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।