মহান মে দিবস উপলক্ষে আজ চট্টগ্রাম মাইক্রোবাস চালক কল্যান সমিতির উদ্যেগে টাইগারপাস এলাকায় এক র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মাইক্রোবাস চালক কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন উপস্হিত ছিলেন।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহীন, মোঃ দুলাল মিয়া, মোহাম্মদ আলী, মোঃ কামাল প্রমূখ। এসময় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন, মহান মে দিবসে বিশ্বের সকল শ্রমজীবি কর্মজীবীদের উপর সর্বপ্রকারের নির্যাতন বন্ধ হোক । তাদের প্রকৃত মজুরীর পাওয়ার দাবী জানাই। সেইসাথে শ্রমিকের ন্যায্য পাওনা যেন সঠিক সময়ে পায় সেই আহবান করি।