Monday, September 14

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

আজ ১৩ জুন দুপুর ১:৩০ ঘটিকায় সিএমপির পুলিশ কমিশনার জনাব মাহাবুবর রহমান পিপিএম মহোদয় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও ঈদ-উল-ফিতর এর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম বিপিএম এবং সিএমপির সকল উপ-পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং নগরবাসীকে স্বস্তিদায়ক ও নিরাপদ নগরী উপহার দিতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া মাদক ও জঙ্গিবাদ সহ সকল অপরাধ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও যে কোন ধরণের অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে কঠোর মনোভাব ব্যক্ত করেন। সভায় পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ঈদের নিরাপত্তা বিষয়ক গৃহীত কর্মসূচীর বিবরণ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.