Sunday, September 6

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

0

দামপাড়াস্থ পুলিশ লাইনসে মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে গতকাল কল্যাণ সভা জানুয়ারী-২০১৯ অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ মিজানুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ হামিদুল আলম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) জনাব মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব ফাতিহা ইয়াছমিন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ তারেক আহম্মেদ, সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নভেম্বর-২০১৮ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৬৭ (সাতষট্টি) জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। নভেম্বর-২০১৮ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ডিবি), শ্রেষ্ঠ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব এসএম মোবাশ্বের হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, এসআই/মোঃ মহিম উদ্দিন, বাকলিয়া থানা।

সভায় ডিসেম্বর-২০১৮ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৬৫ (পঁয়ষট্টি) জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ডিসেম্বর-২০১৮ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ডিবি), শ্রেষ্ঠ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব দেবদূত মজুমদার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আতাউর রহমান খন্দকার, অফিসার ইনচার্জ, বায়েজিদ বোস্তামী থানা, এসআই/মোঃ আলমগীর হোসেন, কর্ণফুলী থানা।
সভায় সিএমপি’র সেবা তহবিল হতে চিকিৎসা সহায়তা বাবদ ৪৮ জন পুলিশ সদস্যকে ১৫ লক্ষ টাকা প্রদান করা হয় এবং সদ্য অবসর প্রাপ্ত ০৬ পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’কে সিএমপি’র পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও ১২.০০ ঘটিকায় সিএমপি’র কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর-২০১৮ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মহোদয় তাহার বক্তব্যে গত ডিসেম্বর-২০১৮ মাসে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্য’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও ডিবি’কে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

উক্ত সভায় কমিশনার মহোদয় সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কমিশনার মহোদয় সভায় ওয়ারেন্ট তামিল এবং ওয়ারেন্ট এর গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ করা, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা সমূহ দ্রæত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন।

সভায় পুলিশ কমিশনার মহোদয় অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্য সহ সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.