আজ ১৯আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবকে এক বছরের জন্য ১৫(পনের) লক্ষ টাকা স্পন্সর করলো সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সাউথ ইস্ট ব্যাংকের এমডি জনাব এম কামাল হোসাইন ও উক্ত ব্যাংকের হেড অব দ্য ব্রাঞ্চ জনাব আনোয়ার উদ্দিন সিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম মহোদয়ের হাতে ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম ও অপারেশন) জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সহ-সভাপতি জনাব গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান গণি, অর্থ সম্পাদক জনাব হেলাল জুনায়েদ সহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।