চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আজ (বৃহস্পতিবার) ধূমপায়ী যাত্রীদের বিরুদ্ধে ও বিনা টিকিটে যাত্রী ট্রেনে উঠা রোধ কল্পে, টিকেট যার ভ্রমণ তার নিরীক্ষা পরিচালনা করেন মোবাইল কোর্ট।
জানা যায়, চট্টগ্রাম রেলস্টেশনে বিনা টিকেটে অবৈধভাবে যাত্রী উঠা যেন হরহামেশায় ঘটে। তা রোধকল্পে ও সেইসাথে ধুমপায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন।
মোবাইলকোর্টে অভিযান পরিচালনা করেন ছিলেন সি ই ও(পূর্ব) সুজন চৌধুরী,চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোঃ ইমরান, স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান, স্টেশন মাস্টার মোহাম্মদ জাফর আলম।