চট্টগ্রাম লালখান বাজারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

0

চট্টগ্রাম খুলশী থানাধীন ১৪নং লালখান বাজারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৩শে জুন) আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকা রোজগার্ডেনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান, এডভোকেট আব্দুল্লাহ আহসান পিকু, মাহবুবুর রহমান, বারেক মিয়া, মিল্লাত, যুবলীগ নেতা মাঈনুদ্দিন হানিফ, রুপন দাশ টুকু, শ্রমিক লীগ নেতা আনোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, যুবলীগ নেতা রহমতউল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের, উজ্জ্বল চৌধুরী, শাহাদাত, ছাত্রলীগ নেতা আশেক এলাহি প্রিজম, দিদার, মাঈনুল সাকিব, দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ ফয়সাল প্রমুখ।

আলোচনা সভা শেষে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্য তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার মাধ্যমে এবং আওয়ামী লীগ সরকারের ২য় মেয়াদে সরকার পরিচালনার মাধ্যমে দেশের আর্থিক, সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নচিত্র সাধারণ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদেরকে আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.