Sunday, August 2

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেন সাদৃশ বস্তুসহ এক বিদেশি নারী আটক

0

সোমবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেন সাদৃশ বস্তুসহ এক বিদেশি নারীকে আটক করেছে বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স (এপিবিএন) সদস্যরা ।তার ব্যাগ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট উদ্ধার করা হয়েছে।স্টালিয়া শান্টে নামে আটক ওই নারী ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামার নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, স্টালিয়া ১২ জুলাই এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌছান। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শনিবার চট্টগ্রামে আসেন। তবে সেদিন তার লাগেজ পৌছায়নি। স্টালিয়া গত তিনদিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা তাকে অনুসরণ করে। দুদিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার জন্য সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে গেলে নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। এরপর লাগেজে তল্লাশি করে কোকেন সাদৃশ বস্তু উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম। লাগেজের একটি ইউপিএসের ভেতরে সেগুলো রাখা হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.