সারজাহ থেকে আসা এক প্রবাসীর ব্যাগেজ তল্লাশি করে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা এনএসআইয়ে টিম এসব পণ্য উদ্ধার করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার (জি ৯-৫২৩) ফ্লাইটের যাত্রী মোরশেদ আলমের ব্যাগেজ থেকে ২৭০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট এবং ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোরশেদ আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
আটক সিগারেট কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।