চট্টগ্রাম জেলার বায়েজীদ থানা ৭ নং পশ্চিম ষোলশহর বার্মা কলোনী পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দীন।
তিনি বার্মা কলোনীর কেন্দ্রীয় জামে মসজিদ, জহুর আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বার্মা কলোনীর মূল সড়ক পরিদর্শন করেন।
পরিদর্শন কালে সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দীন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন কল্পে আমি আপনাদের পাশে আছি সর্বদা থাকব। আপনাদের যে কোন সমস্যা সমাধানে আপনারা আমার কাছে আসবেন। আমি নিজে উপস্থিত থেকে তা সমাধান করবো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বদা দেশের সাধারণ জনগনের পাশে আছে পাশে থাকবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা রফিউল হায়দার রাফি, বায়েজীদ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরনবী লেদু, মহল্লা কমিটির সভাপতি আঃ লতিফ, সাধারণ সম্পাদক নুরুদ্দিন নুরু, বার্মা কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, বার্মা কলোনী গাউছিয়া কমিটির সভাপতি মোঃ শফি, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, আলী কন্টাক্টর, ইব্রাহিম নিটু, মোঃ হাজী ওসমান গণি, হাজী ওসমান, মোঃ লোকমান।
এছারাও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের যুবলীগ নেতা-জামাল, আলমগীর, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের -সাধারন সম্পাদক, আজিম উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা মোঃ ইয়াকুব, মোঃ আবু বক্কর, সে¦চ্ছাসেবকলীগ নেতা-মোঃ আব্দুল হাকিম, সাজ্জাত হোসেন সোহেল, পলাশ, শামীম, রাসেল, সাইফুল, ইয়াছিন, সজল, সুমন, নাইম, আকরাম, আনিস, শাহিন, সাকিল, শুভ।