চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালিত

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস’র নেতৃত্বে ১২ সেপ্টেম্বর চট্রগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় হতে পুরাতন রেল ষ্টেশন পর্যন্ত ষ্টেশন রোড়ের উভয় পাশের ফুটপাথ, নালা ও রাস্তার উপর সিটি কর্পোরেশন নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও অবৈধভাবে বসা শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে স্থানীয় ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিভিন্ন হকার সংগঠনের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.