চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালিত

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর চট্রগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লার মোড় থেকে লালদিঘীর উত্তর পাড় পর্যন্ত, আন্দরকিল্লা রোডের উভয় পাশের ফুটপাথ, নালা ও রাস্তার উপর অবৈধভাবে দখল করে সিটি কর্পোরেশন নির্ধারিত সময়সীমার বাহিরে অবৈধভাবে বসা ৫০ টির মত ভাসমান দোকান ও দোকানের অবকাঠামো উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.