Friday, August 21

চট্টগ্রাম সীতাকুন্ড মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে ৭টি ঘর ভস্মীভূত

0

বাবুল মিয়া বাবলা, চট্টগ্রাম, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে ৭টি টিনের বসতিঘর পুড়ে ছাই ।
২৪ নভেম্বর ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ধারনা করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকা হয়েছ বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মুরাদপুর ইউপির বশরত নগর এলাকায় নজির আলী সেরাং বাড়ীতে আগুন লাগে। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আবুল কাশেম, বাহার উদ্দীন, গিয়াস উদ্দীন, কাইয়ুম খান, নিজাম উদ্দীন, নুরুল আলম, শাহ আলমের ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.