Sunday, November 8

চট্টগ্রাম হামজারবাগে জুট কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

0

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানার হামজারবাগে একটি জুট কাপড়ের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের ফায়ারম্যান মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯ টায় হামজারবাগ চট্টগ্রাম পার্ক কমিউনিটি সেন্টারের পাশের একটি জুট কাপড়ের গুদামে আগুন লাগলে মুহুর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত ১টায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায় তখনো ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করছিল। আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা জানাতে পারেনি দমকল বাহিনীর নিয়ন্ত্রন কক্ষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.