Thursday, September 10

চট্টগ্রাম-৮ আসনে এগিয়ে বিএনপি নেতা সুফিয়ান

0

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের দৃঢ় বিশ্বাস— তাদের নেতা আবু সুফিয়ানই পাচ্ছেন ঐক্যফ্রন্টের মনোনয়ন। তাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সুফিয়ান তাদের পাশে আছেন। দুঃসময়ে অন্য নেতাদের মতো তাদের নেতা এলাকা ছেড়ে যাননি। সাংগঠনিক ও সামাজিক সব ধরনের কর্মসূচিতে আবু সুফিয়ানকে তারা সবসময় পাশে পেয়েছেন।
বিএনপি নেতা আবু সুফিয়ানের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে নমিনেশন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা
এর আগে গত ১৩ই নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ ও বায়েজীদ (আংশিক) আসনের জন্য ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
৯০’র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপানো সাবেক এই ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
‘৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের আহবায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার কারাভোগের পাশাপাশি – হয়েছেন শতাধিক মামলার আসামী। দলের প্রতিটি সংকটময় মুহূর্তে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া বিএনপির এই নেতা – রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
বিএনপির নেতা আবু সুফিয়ান এর সাথে কথা হলে তিনি জানান দল আমাকে নমিনেশন দিলে বিএনপির হারানো চট্টগ্রাম ৮ সংসদীয় আসনটি আমি উপহার দিতে পারবোর বলে আমার বিশ্বাস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.