কাজী মাহাদী হাসান: আজ ২৮নভেম্বর বাদে মাগরিব নন্দনকানন মুসাফির খানা জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বীর চট্টলার শ্রমিক জনতার নয়ন মণি, প্রিয় অভিভাবক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সন্মানিত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এই সময়ে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাজী নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, শামীম, ইমরান,সহ সভাপতি নাজিম উদ্দীন,আলী হোসেন, ইমতিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান,আবুল কালাম ,রহমত ও পতেঙ্গা, ইপিজেড,ডবল মুরিং,খুলশী,বাকলিয়া,পাচঁলাইশ থানার সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।