Friday, August 21

চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

0

চট্টলবীর খ্যাত আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।২০১৭ সালের ১৫ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৭ বছর মেয়রের দায়িত্বে ছিলেন।এ ছাড়া তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সফল সভাপতি।

১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ছাত্র অবস্থাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। স্বাধীনতার পর থেকে মৃত্যু অবধি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৯৪ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০০৫ সালের তিনি তৃতীয়বারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হন। একাধারে তিনি ১৭ বছর চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

মহিউদ্দিন চৌধুরী ২০১৭ সালের ১৫ ডিসেম্বর মধ্যরাতে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মেয়র থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চট্টগ্রাম সিটি করপোরেশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.