Sunday, September 20

চট্রগ্রাম বায়েজিদে সন্ত্রাসী হামলায় ২জন আহত

0

চট্রগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় সন্ত্রাসী হামলায় ০২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে নগরীর বায়েজিদ থানাধিন বাংলা বাজার এলাকায় (হারিক্যান ফ্যাক্টরি) রবিবার অর্তকিত হামলায় পারভেজ ও আলা উদ্দিন কে আহত হয়। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে এবং আহতরা আপন ভাই, তারা গেইট এলাকার মনতাজের ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়। অভিযোগ উঠেছে সন্ত্রাসীরা বিভান্ন সময়ে জোর পুর্বক চাঁদা দাবি করে আসছিল।গত রবিবার আবারও চাঁদার দাবিতে কথা কাটি কাটির করলে এতে সন্ত্রাসী পারভের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের সন্ত্রাসী বাহিনী দুই ভাইয়ের উপর হামলা চালায়। এ বাহিনীর কাজ হচ্ছে জোর পুর্বক জায়গা দখল থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকান্ডে ভাড়াটিয়া হিসেবে ব্যবহার করা এবং টাকার বিনিময়ে জায়গা দখল করে দেয়াসহ বিভিন্ন অপকর্মও হচ্ছে তাদের পেশা। সন্ত্রাসীরা নতুন কৌশলে কয়েকজন মহিলাকেও টাকার বিনিময়ে ব্যবহার করার অভিযোগও রয়েছে। এলাকায় নতুন কেউ জায়গা কিনে বাড়ি ঘর নির্মান কিংবা জায়গা কিনতে গেলেও হামলার শিকার হতে হয় এ বাহিনীর হাতে না হয় মোটা অংকেটর টাকা দিয়ে তাদের সাথে আপোণ করতে হয়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানায় একাধিক মামলাসহ বিভিন্ন থানায়ও একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানায়। এরমধ্যে মো.পাভেজ(২৬), হেলাল (২৩)দেলোয়ার (২২)আশিক(২৩)হাসানসহ ২৫ থেকে ৩০জনের সন্ত্রাসী হাম’লা হামলা চালায়। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও অনেক সময় পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নিচ্ছেনাবলে জানায় এলাকা বাসী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.