Tuesday, August 18

চতুর্থ ধাপে চন্দ্রঘোনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলো ২০০ পরিবার

0

কাপ্তাই প্রতিনিধি : রাঙ্গামটি জেলার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে চর্তুথ ধাপে ২০০ পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এছাড়া প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার স্বরূপ ২৮ টি হতদরিদ্র পরিবারের শিশু পেল শিশু খাদ্য।

১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন আরো ২০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার এবং ২৮ টি হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে পৌঁছানো হয়েছে প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার। সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গুলো কর্মহীন হতদরিদ্র মানুষের ধারে ধারে গিয়ে ইউপি সদস্যরা পৌঁছে দিচ্ছে। ইউপি চেয়্যারম্যান আরো জানান, অনেকের ফোন পেয়েও তাদের বাড়িতে গিয়ে ত্রানসহায়তা পৌঁছানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.