চন্দঁনপুরায় ১০তলা ভবন থেকে পড়ে এক কিশোরী নিহত

0

চট্টগ্রাম চন্দঁনপুরা এলাকায় ১০ তলা বিশিষ্ট একটি ভবন থেকে নিচে পড়ে নবম শ্রেনীর মুনাম সামা তানহা(১৬)নামে এক কিশোরী নিহত হয়েছে।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে নগরীর গনি বেকারি পশ্চিম গলি নেপচুল টাওয়ারে এই ঘটনা ঘটে। নিহত কিশোরী এলাকার হায়দার আলীর ২য় মেয়ে । জানা যায়, সে মাদারবাড়ি সিটি কর্পোরেশন ৯ম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষর্দশী নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, হঠাৎ এই নেপসুল টাওয়ারের ছাদের দিক থেকে একটি মেয়ের চিৎকার শুনা যায়। আমরা উপরের দিকে তাকাতেই মেয়েটি ছাদ থেকে পড়ে নিহত হয়। আরেকজন বলেন, ছাদেতো রেলিং আছে তবুও মেয়েটি কিভাবে পড়লো বুঝতে পারছিনা।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউদ্দিন আকবর এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আজ সকালে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে এই মেয়েটি নিহত হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটছে আমরা তদন্ত করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.