Saturday, August 15

চন্দনপাটে এক বৃদ্ধর আত্মহত্যা

0

এম হামিদুর রহমান লিমন, রংপুর অফিস: রবিবার চন্দনপাটে এক ৭৫ বছর বয়সের বৃদ্ধ পারিবারিক অপমানের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রংপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, রংপুর জেলার সদর উপজেলার ৩ নং চন্দনপাট ইউনিয়নের চন্দনপাট দিনার পাড়া গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে আব্দুল জলিল(৭৫) পারিবারিক অপমানের জ্বালা থেকে মুক্তিপেতে বাড়ির অদুরে একটি বাঁশঝাড় সংলগ্ন বাগানে রবিবার সকাল আনুমানিক ১১টার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে গ্রামবাসীদের তথ্যমতে জানাগেছে।

গ্রামবাসীরা জানান, আঃ জলিল এর স্ত্রীর মৃত্যুর পর ৩ ছেলের কেহই তাকে ভরম পোষনে অনিহা প্রকাশ সহ বিবাদ লেগে ছিল। মেজো ছেলে গোলাপ গ্রামবাসীদের অনুরোধে আঃ জলিলকে ভরম পোষক দেয়। কিন্তু ভরম পোষন দিয়ে প্রারাই বিবাদ লেগে ছিল। রবিবার সকালে মাঠিয়া পাড়া বাজারে চা থেকে মেজো ছেলে গোলাপের বাড়িতে আঃ জলিল আসলে পুত্র গোলাপ ও পুত্রবধু মনোয়ার সাথে বাক বিতন্ডা হয় বলে তথ্য মিলে। আঃ জলিল কে চরম অপমান লঞ্ছনা করে বাড়ি থেকে বের করে দিলে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.