নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ : চট্টগ্রাম চন্দনাইশে উপজেলা প্রশাসন, দোহাজারী পৌরসভা, দোহাজারী সড়ক বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রশাসন: উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সকালে শোক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. বখতেয়ার আলম, আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা গোলাম কিবরিয়া।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, জাকির হোসেন সওদাগর, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এএসএম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ।
দোহাজারী সড়ক বিভাগ: জাতীয় শোক দিবস উপলক্ষে দোহাজারী সড়ক বিভাগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক উপ-বিভাগ পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী তাহসিনা বিনতে ইসলাম, সহকারী প্রকৌশলী প্রবীর কুমার সাহা, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাষ্টার মো. মহিউদ্দীন। বিশ্বজিৎ বড়–য়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুন নুর, মোক্তাদের মাওলা, বিমল কান্তি চৌধুরী, মো. শফিকুল ইসলাম, কুতুব উদ্দীন তালুকদার, আবদুল মোমেন, টোয়েন চাকমা, নাজিম উদ্দীন প্রমুখ।
দোহাজারী পৌরসভা: জাতীয় শোক দিবস উপলক্ষে নবগঠিত দোহাজারী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা যথাক্রমে মাষ্টার আহসান ফারুক, বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, আমিন আহমেদ চৌধুরী রোকন, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ, যুবলীগ নেতা লোকমান হাকিম, আসকর খান বাবু, ছাত্রলীগ নেতা ইরফান আহমদ জাসু, নাজিম উদ্দিন, শাহ আলম, জামাল উদ্দিন প্রমুখ।