কাপ্তাই প্রতিনিধি : নভেল করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এই অবস্হায় রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ২য় ধাপে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৩০০ টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সেই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ব্যক্তিগত উদ্যোগে ৩০০ কেজি আলু প্রদান করেন। শনিবার(১১ এপ্রিল) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য সান্তনা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্হিতিতে এই ত্রান সহায়তা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে ইউনিয়ন পরিষদ হতে দূরবর্তী ওয়ার্ডে আমরা নিজের গিয়ে ঘরে ঘরে এই সব ত্রান সহায়তা পৌঁছে দিচ্ছি।