Saturday, August 1

চন্দ্রঘোনা মাজারের পানির মটরে কাজ করতে গিয়ে মটর মেকানিক এর মৃত্যু

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন ৯নং ওয়ার্ডে খান মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে মিশন হাসপাতালের পাশ্ববর্তী অবস্থিত মাজারে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম শৈফু খিয়াং (৬০)। তিনি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার খুই খিয়াং এর ছেলে। এবং চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা।

১নম্বর চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পাশে একটি মাজারের পানির পাম্পের কাজ করার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিকে মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ( ওসি) জানান, বিদ্যুৎস্পৃস্টে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.