ক্যাম্পাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছা’ত্রলীগের দুই নেতাকে কু’পিয়ে আ’হত করেছে প্র’তিপক্ষরা। আ’হতরা হলেন, শাখা ছা’ত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছির ও ছা’ত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুই নেতাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারীর এগারো মাইল এলাকায় কু’পিয়ে আ’হত করা হয় বলে জানা যায়।
জানা যায়, গত কয়েক দিনের সং’ঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছা’ত্রলীগের দুই নেতাকে কু’পিয়ে জ’খম করেছে প্র’তিপক্ষরা। পক্ষ দুটি হলো ভিক্স ও সিএফসি। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অ’স্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। পরে এক পক্ষ অপর পক্ষকে ইট পাটকেল নি’ক্ষেপ করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র’লীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তাপস হ’ত্যার মদদদাতা সিরাজ উদ দৌলার প্রত্যক্ষ মদদে ও তাপস হ’ত্যার আ’সামিরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের দুই নেতার উপর ব’র্বরচিত হা’মলা চালিয়েছে। হা’মলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ এছাড়াও আমরা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মধটের ডাক দিচ্ছি।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ ও ২৯ নভেম্বর দুই দফায় সং’ঘর্ষের ঘটনায় ১০ উভয় পক্ষের ১০ জন আ’হত হন। পুনরায় সং’ঘর্ষের সম্ভাবনা থাকায় ৩০ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লা’শি চালায় পুলিশ। এসময় বেশকিছু দেশীয় অ’স্ত্র ও পাথর উ’দ্ধার করলেও কাওকে আ’টক করেনি পুলিশ।