চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় ‘বি’ ইউনিটের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষা দিচ্ছেন ৪২ হাজার ৪ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী।
সকাল ১০টায় ‘বি’ইউনিটের ২০০০০১ থেকে ২২১০০২ রোল পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ২২১০০৩ রোল থেকে ২৪২০০৪ রোল পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
আরো পড়ুন : বগুড়ায় মাটির নিচ থেকে ৬টি স্থলমাইন ও ৩টি গ্রেনেড উদ্ধার
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল এবং আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। তবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।