Tuesday, September 1

চবির অর্থনীতি বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার চালক

0

বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে বাসে লাঞ্ছিত করার ঘটনায় বিপ্লব দেবনাথ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাতে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩ নম্বর রুটের ওই বাসটিও জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, চলন্ত বাসে ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আলী আজগর চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসেও অভিযুক্ত আসামীর গ্রেফতারের বিষয়টি উল্লখ করেন এবং বললেন কন্ডাকটরকে গ্রেফতার করার অভিযান চলছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ৩ নম্বর বাসে নিউমার্কেট যাচ্ছিলেন। নিউমার্কেট যাওয়ার আগ মুহূর্তে সব যাত্রী নেমে যাওয়ায় ওই বাসে তিনি একা ছিলেন। বাসের চালক ও হেলপার এ সুযোগে ওই ছাত্রীকে লাঞ্ছিত করতে চাইলে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.