Wednesday, August 26

চবির ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত, পুনঃপরীক্ষা ৬ ডিসেম্বর

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত করা হয়েছে। ন্যাশনাল কারিকুলামের (NCTB)শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে ত্রুটি দেখা দিয়েছে। তাই ডি ইউনিটের ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারিকুলামের শিক্ষার্থীদের ফের পরীক্ষার পর ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন ইউনিট প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমের প্রশ্ন না ছাপানোয় প্রায় ৩০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এই ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ ডিসেম্বর নেওয়া হবে।

গত সোমবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। এ ইউনিটে এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জন পরীক্ষা দেয়। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.