Wednesday, September 16

চবি’র ‘বি’ ইউনিটে পাসের হার ৪৪ শতাংশ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট পাসের হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ।
রোববার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৭ হাজার ৬৪৮ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ২৯০ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া CU KHA টাইপ করে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.