Sunday, September 6

চবি ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রায় দু’ঘন্টা ব্যাপী ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে । ৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। মঙ্গলবার নগরের ষোলশহর রেল স্টেশনে শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৫-১৬ সেশনের ইয়াসিন আরাফাত এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সসেশনের আমিনুল ইসলাম। পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের ইমন।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধা ৭টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে সিক্সটি নাইনের ১০-১৫ জন কর্মী ইমনসহ তার সহপাঠীদের মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলে এবং সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, ছাত্রলীগের দু’ পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পনিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে সিএফসি পক্ষের নেতা জামান নূর বলেন, ‘বিনা উষ্কানিতে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের জুনিয়রদের মারধর করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।’

সিক্সটি নাইন পক্ষের নেতা আবু তোরাব পরশ বলেন, ক্যাম্পাসে এক ধরনের বাজে মন্তব্য ছড়িয়ে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্টকারী কাউকে আমরা ছাড় দিব না।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.