এমদাদুল হক, চবি প্রতিনিধি: আমার আহবানে সাড়া দিয়ে এ পর্যন্ত ৩ জন বাস মালিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তাদের ৪টি বাস (বাসের সংখ্যা বাড়তেও পারে) আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিসে নিয়োজিত থাকবে। প্রথমেই আমি এ ৩ জন মহৎ-হৃদয় বাস মালিককে আমার পক্ষ থেকে এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ৪টি বাসের মধ্যে দ্রুতযান সার্ভিসের ২টি বাস নিউমার্কেট থেকে এবং অন্য ২টি বাস মুরাদপুর থেকে ছেড়ে যাবে। বাসগুলোর সময়সূচি নিম্ন দেওয়া হলো।
ফ্রি বাস সার্ভিসের সময়সূচিঃ
নিউমার্কেট থেকে-
বাসের নামঃ দ্রুতযান সার্ভিস
বাসের সংখ্যাঃ ২টি
তারিখঃ ২৭, ২৮ ও ২৯ অক্টোবর
বাস ছাড়ার স্থানঃ নিউমার্কেট মোড়, চট্টগ্রাম।
গন্তব্যঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট
বাস ছাড়ার সময়ঃ নিউমার্কেট থেকে সকাল ৭.০০ টা ও বেলা ১১.০০ টা।
ফিরতি বাসঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে দুপুর ১২.৪৫ টা ও বিকালঃ ৪.৪৫ টা
মুরাদপুর থেকে-
বাসের সংখ্যাঃ ২টি
তারিখঃ ২৭, ২৮ ও ২৯ অক্টোবর
বাস ছাড়ার স্থানঃ মুরাদপুর (হোটেল জামানের সামনে থেকে), চট্টগ্রাম।
গন্তব্যঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট
বাস ছাড়ার সময়ঃ নিউমার্কেট থেকে সকাল ৭.৩০ টা ও বেলা ১১.৩০ টা।
ফিরতি বাসঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে দুপুর ১২.৪৫ টা ও বিকালঃ ৪.৪৫ টা।
নিউমার্কেট থেকে ছেড়ে যাওয়া বাস দুটি সকাল ৬.৩০ থেকে এবং মুরাদপুর থেকে ছেড়ে যাওয়া বাস দুটি সকাল ৭.০০ থেকে অবস্থান করবে। বাসগুলোতে “ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস” লেখা ব্যানার টানানো থাকবে। পরীক্ষার্থীদের যথাসময়ে উক্ত দুই স্থানে উপস্থিত হয়ে ফ্রি বাস সার্ভিসের সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দয়া করে পরীক্ষার্থী ও তাদের প্রকৃত অভিভাবক (পিতা ও মাতা) ব্যতীত অন্য কেউ এ বাসগুলোতে উঠবেন না। কেউ এ ফ্রি সার্ভিসের অপব্যবহার করবেন না। মনে রাখবেন, শুধু ভর্তি পরীক্ষার্থীদের জন্যই এ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। অন্য কারো জন্য নয়। ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।
এস, এম, মনজুরুল হক
নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিআরটিএ, চট্টগ্রাম।