কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল পথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম মুরাদপুর থেকে লালখান বাজার, ২ নং রেল গেইট থেকে অক্সিজেন ও ২ নং রেল গেইট থেকে চকবাজ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম নগর অচল হয়ে পড়ে। ফলে বেড়ে যায় জন দূর্ভোগ।
বুধবার সকাল সাড়ে আটটার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেল স্টেশন ও নগরীর সোলশহরে এ অবরোধ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। অন্যদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।
শিক্ষার্থীদের বক্তব্য থেকে জানা যায়, প্রধানন্ত্রীর মুখ থেকেই সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা না আসে ততখন আমরা এ রাজপথ ছাড়ব না। আমাদের দাবি শতভাগ কোটা বাতিল ছিল না। আমরা কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছি।
জি ই সি, ২ নং রেল গেইটে অবস্থান করে সারা শহর ব্লক দিয়েছে আন্দোলনরত চট্টগ্রাম কলেক, মুহসিন কলেজ, সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সর্বস্তরের জনগণ মিছিল করে করে এসে চবি আন্দোলনে যোগ দিয়েছে।
ষোলশহর রেল স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, সাড়ে আটটার শাটল ট্রেন যাওয়ার পর সেটি আর ফিরে আসেনি। আন্দোলনকারীরা আটকে দিয়েছে। তাই পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারছে না।